বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নাগরিক অধিকার মঞ্চের

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 7 h ago
বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নাগরিক অধিকার মঞ্চের
বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নাগরিক অধিকার মঞ্চের
 
নূরুল হক / আগরতলা

বক্সনগরের আসারাম বাড়িতে বিএসএফ জওয়ানদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক অধিকার মঞ্চ। সোমবার সোনামুড়ায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতৃত্ব।
 
ঘটনার অনতিবিলম্বে ১৯ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে গ্রেফতার করায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন নাগরিক মঞ্চের নেতৃত্ব। একইভাবে তারা অন্য অভিযুক্তরা যার বাড়িতে লুকিয়ে আছে সেসব বাড়ির মালিকদের দেশের প্রতি দায়বদ্ধ থেকে উপযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান রেখেছেন।
 
সাংবাদিক সম্মেলনে নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাহিরুল হক বলেন, রাজ্যে নেশার কারবার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের প্রত্যক্ষ ও কার্যকর উদ্যোগে রাজ্যে নেশার কারবার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তাঁর বক্তব্য, নেশার কারবার ও পাচারচক্রের বাড়বাড়ন্তের কারণেই অপরাধীদের সাহস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার পরিণতিতে বিএসএফের মতো নিরাপত্তা বাহিনীর উপর হামলার মতো ঘটনা ঘটছে।
 
তিনি আরও উল্লেখ করেন, ২০১৯ সালে পাচারকারীদের হাতে দুর্গা কুমার রাংখলের হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তরা বিচারের আওতায় আসেনি বলে তাঁদের অভিযোগ। এ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।


শেহতীয়া খবৰ