নয়াদিল্লি
ভারতজুড়ে রঙে রঙিন হোলি উৎসব উদযাপিত হচ্ছে। বসন্তের আগমন, মানবিক ঐক্য এবং নানা ঐতিহ্যের প্রতীক এই অনন্য উৎসবকে ঘিরে দেশজুড়ে আনন্দের আবহ। এ বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ভারতে এসেছেন হোলি উদযাপনে অংশ নিতে।
লাদাখে যৌথ সামরিক মহড়ার জন্য অবস্থানরত জাপানি সেনাবাহিনীকে আতিথ্য জানিয়ে ভারতীয় সেনাবাহিনী একটি হোলি পার্টির আয়োজন করে। জাপানি সেনারাও এই বিশেষ উদযাপনে আনন্দ উপভোগ করেন।
— ANI (@ANI) March 3, 2026
জয়পুরে বিদেশিদের হোলি উদযাপন করতে দেখা গেছে।
— News Arena India (@NewsArenaIndia) March 3, 2026
উত্তর প্রদেশ সরকার ব্রজ অঞ্চল থেকে হোলি উদযাপনের ছবি প্রকাশ করেছে, যেখানে হোলি দীর্ঘ সময় ধরে উদযাপিত হয়।
— Uday Thakur (@Uday_T2) February 18, 2026
বৃন্দাবনে অনেকেই প্রাকৃতিক রঙ দিয়ে হোলি খেলতে পছন্দ করেছেন।
বলিউডের তারকা দম্পতি শাবানা আজমি ও জাভেদ আখতার মুম্বাইয়ের নিজ বাসভবনে হোলি পার্টির আয়োজন করেন।
— News Arena India (@NewsArenaIndia) March 3, 2026
রাজস্থানে মুসলিম ধর্মাবলম্বী বাতুল বেগম হোলির গান গেয়ে উৎসবে অংশ নেন।
— Rajasthan Tourism (@my_rajasthan) February 27, 2026
অনেক বিদেশি নেপালেও এই উৎসব উদযাপনের জন্য উপস্থিত হয়েছেন।
— Neha Gurung (@nehaGurung1692) March 14, 2025
ভারতজুড়ে বিভিন্ন বিদেশি দূতাবাস ও কনস্যুলেটও আনন্দঘন এই উৎসব উদযাপন করছে।