টানা বৃষ্টিতে বিপর্যয় ইটানগর, ভূমিধসে মৃত্যু ৪, আতঙ্কে পাহাড়ি এলাকা

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
টানা বৃষ্টিতে বিপর্যয় ইটানগর, ভূমিধসে মৃত্যু ৪, আতঙ্কে পাহাড়ি এলাকা
টানা বৃষ্টিতে বিপর্যয় ইটানগর, ভূমিধসে মৃত্যু ৪, আতঙ্কে পাহাড়ি এলাকা
 
গুয়াহাটি 

প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের নীতি বিহার এলাকায় সোমবার বিকেলে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একটি নির্মাণ কাজ চলাকালীন আচমকাই ভূমিধস নেমে আসে। প্রবল বৃষ্টিতে আলগা হয়ে যাওয়া মাটি আর টিকতে পারেনি, ধসে পড়ে পাশের দেওয়াল।
 
দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও SDRF-এর দল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলে উদ্ধার7 অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৭ জনকে টেনে বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, চারদিকে তখন শুধু আর্তনাদ আর উৎকণ্ঠা, কেউ খুঁজছেন সহকর্মীকে, কেউ আবার পরিবারের সদস্যকে।
 
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে মাটির স্থিতিশীলতা অনেকটাই কমে যায়। ফলে এই সময় নির্মাণ কাজ চালানো অত্যন্ত বিপজ্জনক।
 
বর্তমান পরিস্থিতিতে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে পাহাড়ি ঢাল বা নির্মাণস্থলের কাছাকাছি না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
 
প্রকৃতির এই হঠাৎ রুদ্ররূপ আবারও মনে করিয়ে দিল, পাহাড়ের সঙ্গে লড়াই করে নয়, তাকে সম্মান করেই বাঁচতে হয়।