শুরু বাবরি মসজিদের নির্মাণ কাজ সাথে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
বেলডাঙা :

বেলডাঙায় শুরু বাবরি মসজিদের নির্মাণ কাজ। তার আগে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছে। সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
 
সেখান থেকেই মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ১৪ ফেব্রুয়ারি ১ লক্ষ লোক নিয়ে বহরপুরে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। জানিয়েছিলেন জমিও তৈরি।
 
এহেন ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে শাসকদল তৃণমূল। এরপরই দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। কিন্তু তাতেও অবস্থান থেকে সরেননি হুমায়ুন।
 
আজ বুধবার বেলডাঙায় শুরু হবে বাবরি মসজিদের নির্মাণ কাজ। এদিনই রেজিনগরে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছে। আজই শুরু শুরু হবে বাবরি যাত্রা। নদিয়ার পলাশি থেকে শুরু হবে এই যাত্রা। শেষ হবে উত্তরবঙ্গে।
 
এদিন সকালে হুমায়ুন জানান, আগামী ২ বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। এদিন মেয়ে-জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়েই সরব হয়েছেন হুমায়ুন।
 
 
তিনি বলেন, “আমার মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এটা আমি সহ্য করব না। সবকিছুর প্রমাণ দেব। ১৪ ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে।” ওই দিন ১ লক্ষ লোক জমায়েতের ডাক দিয়েছেন হুমায়ুন।