বাংলায় পিএম আবাস যোজনায় ৫০ লক্ষ উপভোক্তার তালিকা তৈরির ঘোষণা: মুখ্যমন্ত্রী

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
বাংলায় পিএম আবাস যোজনায় ৫০ লক্ষ উপভোক্তার তালিকা তৈরির ঘোষণা: মুখ্যমন্ত্রী
বাংলায় পিএম আবাস যোজনায় ৫০ লক্ষ উপভোক্তার তালিকা তৈরির ঘোষণা: মুখ্যমন্ত্রী

কলকাতা:

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৫০ লক্ষ উপভোক্তার তালিকা তৈরির ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই প্রকল্পে তৈরি নতুন বাড়িগুলির মালিকানা থাকবে মহিলাদের নামে।

সল্টলেকের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে প্রতি বছর বাংলায় ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালিত হবে। তাঁর দাবি, মহিলাদের আর্থিক সহায়তার জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, গত চার মাসে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। কোনও মহিলাই যাতে অত্যাচারের শিকার না হন, তা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মহিলা ক্রীড়াবিদ পৌলমী ঘটক, ইন্দু পুরী ও জ্যোতির্ময়ী সিকদার কর্মসূচির উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের নেশামুক্ত বাংলা গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।



শেহতীয়া খবৰ