নূরুল হক / আগরতলা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বক্সনগরে দোয়া ও মাহফিল। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনছিল। এই দিনটিতে এমনিতেই বিজেপি রাজনৈতিকভাবে এবং দলীয় নেতৃত্ব সামাজিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এসবের বাইরে প্রধানমন্ত্রী তথা দেশের জনপ্রিয় অভিভাবক নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বক্সনগরে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয় বক্সনগরে। বৃহস্পতিবার ২০ বক্সনগর মণ্ডলের অন্তর্গত ১৬ নম্বর বুথের উদ্যোগে বক্সনগর হলদা মুড়া দরগাহে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডলের সোশ্যাল মিডিয়া কনভেনার ইলিয়াস হোসেন, বক্সনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাহের মিঞা সহ ১৬ নম্বর বুথের কার্যকর্তারা। মাহফিলের পর স্থানীয়দের মধ্যে বিশেষ তবরুক বিতরণ করা হয়।