জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক CJP-এর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক CJP-এর
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক CJP-এর

 

নয়াদিল্লি: 


মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনের দাবি, নির্বাচন প্রক্রিয়া এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে ওঠা অভিযোগের জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে CJP-র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও নাগরিকরা দিল্লিতে জড়ো হয়ে যন্তর মন্তরে গণবিক্ষোভ করবেন।

দীপকের কথায়, “জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচরা দিল্লিতে এসে ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ করবে।”

দিল্লি পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে কী করা হবে, সে প্রসঙ্গে তিনি বলেন, যেখানে তাঁদের থামানো হবে, সেখানেই তাঁরা প্রতিবাদের জায়গা তৈরি করবেন। তবে আন্দোলন শান্তিপূর্ণ ও অহিংস হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

CJP জানিয়েছে, তাদের কর্মসূচি মহাত্মা গান্ধীর দেখানো অহিংস পথ অনুসরণ করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা রক্ষার লক্ষ্যে ঐতিহাসিক অসহযোগ ও নাগরিক অবাধ্যতার আন্দোলন থেকেই এই কর্মসূচির অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে সংগঠনের বিবৃতিতে দাবি করা হয়েছে।

প্রশাসনিক বাধা বা গ্রেপ্তার আন্দোলনকে থামাতে পারবে না বলেও দাবি করেছে CJP নেতৃত্ব। সংগঠনের বক্তব্য, এর আগেও দীর্ঘ আন্দোলন এবং সাম্প্রতিক আটক সত্ত্বেও তারা কর্মসূচি চালিয়ে গেছে।

দীপকে বলেন, “এটি আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। যাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান, তাঁদের প্রত্যেককে ১০ অক্টোবর আমাদের সঙ্গে যোগ দিতে হবে।”

এর আগে শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে CJP-এর একটি বিক্ষোভ কর্মসূচি হয়। পুলিশের বিধিনিষেধ সত্ত্বেও সেখানে বহু মানুষ জড়ো হয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। নির্বাচনী তালিকায় কথিত অনিয়ম এবং SIR প্রক্রিয়া নিয়েও সেখানে প্রশ্ন তোলা হয়।

মুম্বইয়ের ওই কর্মসূচি থেকেই জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দিল্লিতে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল সংগঠনটি।


শেহতীয়া খবৰ