“ভাড়া কিছুটা কমান!” শেষ আর্জিও শুনল না কেউ? কলকাতায় যাওয়ার আগেই প্রাণ গেল বজলুর রহমান কাজীর, কান্নার রোল পরিবারে

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
“ভাড়া কিছুটা কমান!” শেষ আর্জিও শুনল না কেউ? কলকাতায় যাওয়ার আগেই প্রাণ গেল বজলুর রহমান কাজীর, কান্নার রোল পরিবারে
“ভাড়া কিছুটা কমান!” শেষ আর্জিও শুনল না কেউ? কলকাতায় যাওয়ার আগেই প্রাণ গেল বজলুর রহমান কাজীর, কান্নার রোল পরিবারে
 
তরুণ নন্দী, কলকাতাঃ

অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে হয়েছিল দরাদরি। রোগীর জীবন সংকটে থাকলেও কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার মাঝপথেই থেমে গেল ৫৭ বছরের বজলুর রহমান কাজীর জীবন। অথৈ জলে পড়ল গোটা পরিবার। হাড়োয়ার এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।এই ঘটনার পর উঠছে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন।
 
পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতায় শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিলেন ৫৭ বছরের বজলুর রহমান কাজী। জরুরী ভিত্তিতে পরিবারের লোকজন তাঁকে ভর্তি করে ছিলেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু কে জানত, হাসপাতাল থেকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ পাওয়ার পরই তাঁর পরিবারকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যার শেষ পরিণতি পরিবারে নামল শোকের ছায়া। মারা যান বজলুর রহমান।
পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকেরা তাঁকে কলকাতার কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরাও হাসপাতালের পরামর্শ মেনে প্রিয়জনকে বাঁচানোর শেষ আশায় দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কিন্তু অভিযোগ, কলকাতায় যাওয়ার প্রস্তুতির মাঝেই বাধা হয়ে দাঁড়ায় অ্যাম্বুলেন্সের ভাড়া।
 
পরিবারের দাবি, চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরাদরি শুরু হয়। আর্থিকভাবে অসচ্ছ্ল এই অসহায় পরিবারের সদস্যরা কিছুটা ভাড়া কমানোর অনুরোধ জানালেও তাতে রাজি হননি চালক। আর এই ভাড়া নিয়ে টানাপোড়েনের জেরেই শেষ পর্যন্ত কলকাতার উদ্দেশে রওনা হওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ। এরপরই ঘটে যায় সেই মর্মান্তিক পরিণতি। কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ পাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বজলুর রহমান কাজী। পরিবারে নামল শোকের ছায়া। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভেঙে পড়েছে পরিবার। পরিবারের সদস্যরা কান্না ভেঙে পড়ে বলেন, অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দরাদরির কারণে যেন আর কোনও অসহায় পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। যদিও এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার পর একটাই প্রশ্ন উঠছে, জরুরি মুহূর্তে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পরিষেবায় কি ভাড়ার দরাদরিই বড় হয়ে উঠবে? একজন অসুস্থ মানুষের জীবনের লড়াই যখন শেষ আশ্রয় খুঁজছে, তখন অর্থের টানাপোড়েনে কি থমকে যাবে সেই লড়াই? বজলুর রহমান কাজীর এভাবে চলে যাওয়া কোনভাবেই মানতে পারছে না পরিবার থেকে প্রতিবেশিরা। তাঁর চলে যাওয়ার কারণে পরিবারের শূন্যতা কোনওভাবেই পূরণ হওয়ার নয়। কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি, যাতে আর কোনও পরিবারকে প্রিয়জনকে হারানোর পর এমন অসহায় প্রশ্ন বুকে নিয়ে বাঁচতে না হয়। এই দাবী তুলছেন স্থানীয়রা।


অধিক পঢ়ক

শেহতীয়া খবৰ