মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি , শান্তি আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি , শান্তি আলোচনায়  ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি , শান্তি আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে
 
হোয়াইট হাউস,আমেরিকা ঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শান্তিচুক্তি আলোচনার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, আলোচনা অত্যন্ত সফলভাবে এগোচ্ছে এবং চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, চুক্তি হলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

গত সপ্তাহে ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও দুই দেশ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান পারমাণবিক জ্বালানির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়তে রাজি নয়।

মার্কিন প্রস্তাবে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার কথা বলা হলেও, ইরান জানিয়েছে তারা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এতে রাজি হতে পারে।

ইরান বরাবরই দাবি করে এসেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।