অসম থেকে বাংলাদেশে পাইপলাইনে পাঠাছে ৫ হাজার টন ডিজেল

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
অসম থেকে বাংলাদেশে পাইপলাইনে পাঠাছে ৫ হাজার টন ডিজেল
অসম থেকে বাংলাদেশে পাইপলাইনে পাঠাছে ৫ হাজার টন ডিজেল
 
নয়া দিল্লি ঃ
 
ভারতের অসম রাজ্যের নুমলিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠাছে। বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন জানিয়েছে, পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই জ্বালানি তেল মঙ্গলবার ১০ মার্চ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

বিপিসি সূত্র বলছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করা হলে পরিবহন খরচ কমে এবং সময়ও সাশ্রয় হয় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে একই পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দেয় বাংলাদেশ। গত রোববার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমলিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে এই সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

এই চুক্তি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন বহন করবে এবং বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।