ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 49 m ago
ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
 
নয়াদিল্লীঃ
 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তার এই সফর বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, বিকল্প আর্থিক কাঠামো এবং বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করতে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছেন পুতিন। ভারত ও চীনের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে ভারত সফরের আগে আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। বেইজিং ও মস্কোর মধ্যকার চলমান কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।