বাংলাদেশে সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান ঐক্য পরিষদের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
বাংলাদেশে সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান ঐক্য পরিষদের
বাংলাদেশে সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান ঐক্য পরিষদের
 
বাংলাদেশ ঃ
 
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ঐক্য পরিষদের নেতারা এ আহ্বান জানান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।

সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্তী রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সন্তোষ শর্মা, রঞ্জন কর্মকার, অ্যাডভোকেট তাপস পাল, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাস, শিমুল সাহা, দীপংকর চন্দ্র শীল, জয়া ভট্টাচার্য ও সুপ্রিয়া ভট্টাচার্য।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ১৯৭২ এর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সংবিধান আজ বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তারা বিভিন্নভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার। এ বৈষম্যের অবসানে আলেনাচনা সভায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ঐক্য পরিষদের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন।