বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ ভারতের, উপযুক্ত পদক্ষেপের প্রত্যাশা নয়াদিল্লির

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ ভারতের, উপযুক্ত পদক্ষেপের প্রত্যাশা নয়াদিল্লির
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ ভারতের, উপযুক্ত পদক্ষেপের প্রত্যাশা নয়াদিল্লির
 
নয়াদিল্লি: 
 
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করল ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে নয়াদিল্লি প্রত্যাশা করে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ১৪১টি ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যাকাণ্ডও রয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার না হওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। তবে অভিযোগগুলির সত্যতা বা তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি জয়সোয়াল।

এদিকে, বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর পরিবর্তে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সম্মেলনে যোগ দেন। এ বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে ভারতের মুখপাত্র জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করা সম্মেলনে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে।

সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অর্থ পাচারের মতো আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সদস্যদেশগুলি সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অনুপস্থিতি নিয়েও প্রশ্নের সরাসরি উত্তর দেননি জয়সোয়াল।

ভারতের বক্তব্য, বিমসটেকের সদস্যদেশগুলির মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন।


শেহতীয়া খবৰ