আইপিএলের জন্য ২৭০ কোটি টাকার এআই স্পনসরশিপ চুক্তি পেল বিসিসিআই

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 13 d ago
আইপিএলের জন্য ২৭০ কোটি টাকার এআই স্পনসরশিপ চুক্তি পেল বিসিসিআই
আইপিএলের জন্য ২৭০ কোটি টাকার এআই স্পনসরশিপ চুক্তি পেল বিসিসিআই

নয়াদিল্লি:

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আগে গুগলের এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি’-র সঙ্গে ২৭০ কোটি টাকার লাভজনক স্পনসরশিপ চুক্তি সই করেছে বিসিসিআই।চলতি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর অন্যতম স্পনসর হল জেমিনির প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটি।

বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআই-কে বলেন, “এই চুক্তিটি তিন বছরের জন্য এবং এটি আইপিএলের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করে।”

উল্লেখ্য, গত বছর ভারত সরকার ড্রিম১১-এর মতো রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করায় বিসিসিআইকে নতুন জার্সি স্পনসর খুঁজতে হয়েছিল। শেষ পর্যন্ত অ্যাপোলো টায়ারস ৫৭৯ কোটি টাকার বিনিময়ে ড্রিম১১-এর জায়গায় জার্সি স্পনসর হয়।

বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ আইপিএলের টাইটেল স্পনসরশিপের অধিকার বর্তমানে টাটা গ্রুপের হাতে রয়েছে।জেমিনির সঙ্গে সাম্প্রতিক এই স্পনসরশিপ চুক্তি ভারতীয় ক্রিকেটে এআই প্ল্যাটফর্মগুলোর বাড়তে থাকা আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

গত নভেম্বর মাসে চ্যাটজিপিটির সঙ্গে ডব্লিউপিএলের অংশীদারিত্ব ঘোষণার সময় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছিলেন।

তিনি বলেছিলেন,“এআই, উৎপাদন ও পানীয় শিল্পের বৈশ্বিক নেতাদের পাশাপাশি ভারতের বিশ্বস্ত ভোক্তা ব্র্যান্ডগুলোর এই অংশীদারিত্ব দর্শকদের অভিজ্ঞতা গঠনে এবং মহিলা ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

২০২৬ সালের আইপিএল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত।