মুর্মু মেঘালয়, ত্রিপুরা ও মণিপুরের মানুষকে রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানালেন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 d ago
Murmu greets the people of Meghalaya, Tripura and Manipur on Statehood Day
Murmu greets the people of Meghalaya, Tripura and Manipur on Statehood Day
 আওয়াজ দ্য ভয়েস/নয়াদিল্লি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার মেঘালয়, ত্রিপুরা ও মণিপুরের মানুষকে তাঁদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, এই রাজ্যগুলির উদ্যোগী ও প্রতিভাবান মানুষ দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

উত্তর-পূর্বাঞ্চল (পুনর্গঠন) আইন কার্যকর হওয়ার পর ১৯৭২ সালে মেঘালয়, ত্রিপুরা ও মণিপুর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।

মুর্মু সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লেখেন,“মেঘালয়, ত্রিপুরা ও মণিপুরের মানুষকে তাঁদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা। এই রাজ্যগুলি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ত পরম্পরা এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।”

তিনি বলেন, এই রাজ্যগুলির উদ্যোগী ও প্রতিভাবান মানুষ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আরও বলেন,
“আমি এই রাজ্যগুলির বাসিন্দাদের জন্য শান্তি ও সমৃদ্ধিতে ভরা ভবিষ্যৎ কামনা করি।”

উল্লেখ্য, মণিপুরে গত বছরের ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে ইম্ফল উপত্যকার মেইতেই সম্প্রদায় এবং পার্বত্য এলাকার কুকি-জো গোষ্ঠীর মধ্যে সংঘটিত জাতিগত হিংসায় অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।