নূরুল হক, আগরতলা :
সভ্য সমাজের জন্য কখনোই যুদ্ধ কাম্য নয়। যুদ্ধ শুধু মানুষের ক্ষতি করেন এটি গুটা মানবতাকেই ধ্বংসের পথে ঠেলে দেয়। পশ্চিম এশিয়ায় ইরান ইজরাইল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাত নিয়ে অভিমত ব্যক্ত করল ত্রিপুরার ইনসাফ পরিষদ সামাজিক সংস্থা সহ বুদ্ধিজীবী অংশের মানুষ। যুদ্ধ নয়, শান্তি চাই এই স্লোগান নিয়ে তারা শান্তির মিছিল করল ত্রিপুরার কৈলাশহরে টিলাবাজারে।
মানবতার জন্য গভীর উদ্বেগের বিষয় যুদ্ধের বিরুদ্ধে এদিন আয়োজিত মিছিলে ঐক্যের বন্ধন" সামাজিক সংস্থা এবং ইমামদের নিয়ে গঠিত ইমাম পরিষদের সদস্যরাও শামিল হয়েছিলেন। তাছাড়া শান্তি প্রিয় মানুষজন ধর্মবর্ণ এবং রাজনীতির উর্ধ্বে পায়ে পা মিলিয়েছেন।
প্রসঙ্গত,আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবে ইরানের উপর হামলা চালানোর পর তিন দেশের মধ্যে পারস্পরিক সংখ্যা তৈরি হয়। আমেরিকার হামলায় হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানও পাল্টা হামলা করে ইজ়রায়েল সহ পশ্চিম এশিয়ায় একাধিক দেশে মার্কিন ঘাঁটি গুলিকে লক্ষ্য করে হামলা করে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি প্রভৃতি দেশে হামলার পর গোটা বিশ্ব অস্থির রয়েছে।
এক সপ্তাহের বেশি সময় যাবত যুদ্ধ চলতে থাকলেও শান্তির পথে কোন দেশেই সমঝোতা করতে রাজি হচ্ছে না। ফলে যুদ্ধের গতি ক্রমশ বাড়ছে এবং ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মানব সভ্যতা। সরকারি প্রতিষ্ঠান, বহুতল ভবন থেকে শুরু করে যুদ্ধে ব্যবহৃত শক্তিশালী ক্ষেপণাস্ত্রের হামলায় রেহাই পাচ্ছে না স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে হাসপাতালে রোগী পর্যন্ত। ক্রমশ দীর্ঘতর হচ্ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় রীতিমতো হাপিয়ে উঠেছেন মানবতাবাদীরা।
রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলছেন এবং শান্তির প্রার্থনা করছেন। এর অঙ্গ হিসেবেই ত্রিপুরার কৈলা শহরে মিছিল করলো ইনসাফ পরিষদ। ইনসাফের এই মিছিলে নেতৃত্বে ছিলেন কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবক মোঃ বদরুজ্জামান, ইনসাফ পরিষদের সম্পাদক দিলওয়ার হোসেন খান জাকির, সভাপতি মৌলানা কাওছার হোসেন, "ঐক্যের বন্ধন" সামাজিক সংস্থার সভাপতি নাজমুল হোসেন, "সেকুলার ফ্রন্টের" সম্পাদক শাহজাহান মিয়া তারেক, "ইমাম পরিষদ"- র সম্পাদক মৌলানা আব্বম্মা আলী সহ এলাকার বিশিষ্টজনেরা