কলকাতাঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গরু, মহিষসহ বিভিন্ন গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এখন থেকে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের যৌথ অনুমতি ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা এবং পরবর্তীতে ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই নতুন বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।নতুন নিয়ম অনুযায়ী, উন্মুক্ত কোনো জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। কেবলমাত্র সরকার অনুমোদিত কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুমতি থাকবে।
সনদ প্রদানের ক্ষেত্রে তারা লিখিতভাবে নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট পশুটি হয় ১৪ বছরের বেশি বয়সী, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দীর্ঘস্থায়ী রোগের কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।এছাড়া কোনো ব্যক্তি এই সনদ না পেলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন।
রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একইসঙ্গে এসব অপরাধকে আইনের আওতায় আমলযোগ্য হিসেবে গণ্য করা হবে।
প্রসঙ্গত, এই নির্দেশনা কার্যকর করতে প্রশাসনিক পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানা গেছে।