১৫৮ বছর পর ভারতে ফের মিলল বিরল বেগুনি ফুলের হিমালয় উদ্ভিদ, অরুণাচলে ঐতিহাসিক আবিষ্কার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
১৫৮ বছর পর ভারতে ফের মিলল বিরল বেগুনি ফুলের হিমালয় উদ্ভিদ, অরুণাচলে ঐতিহাসিক আবিষ্কার
১৫৮ বছর পর ভারতে ফের মিলল বিরল বেগুনি ফুলের হিমালয় উদ্ভিদ, অরুণাচলে ঐতিহাসিক আবিষ্কার
 
ইটানগর:

দীর্ঘ ১৫৮ বছর পর ভারতে আবারও খুঁজে পাওয়া গেল বিরল বেগুনি ফুলের হিমালয় উদ্ভিদ Cyananthus hookeri। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সামাজিক মাধ্যমে এই ঐতিহাসিক আবিষ্কারের কথা জানিয়েছেন।

তাঁর পোস্ট অনুযায়ী, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মনোরম চুনা ভ্যালি থেকে এই বিরল উদ্ভিদের সন্ধান মিলেছে। ১৮৬৭ সালে প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী স্যার জোসেফ ডাল্টন হুকার সিকিমে প্রথম এই প্রজাতির নথিভুক্ত করেন। এরপর ভারতে আর কখনও এর উপস্থিতি নিশ্চিত করা যায়নি।

এবারের আবিষ্কার শুধু ১৫৮ বছর পর ভারতে Cyananthus hookeri-এর পুনরাবির্ভাবই নয়, অরুণাচল প্রদেশে এই উদ্ভিদের প্রথম নিশ্চিত নথিভুক্ত উপস্থিতিও। উদ্ভিদবিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার ভারতের জীববৈচিত্র্য গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, এই বিরল উদ্ভিদের পুনরাবিষ্কার অরুণাচল প্রদেশের অসাধারণ প্রাকৃতিক ঐশ্বর্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের আরেকটি উজ্জ্বল প্রমাণ। তিনি গবেষক ও বিজ্ঞানীদের এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দনও জানান।

বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিরল উদ্ভিদ প্রজাতির সুরক্ষায় এই আবিষ্কার ভবিষ্যতের গবেষণায় নতুন দিশা দেখাবে।