পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, নিরাপত্তায় ১২ হাজারের বেশি পুলিশ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, নিরাপত্তায় ১২ হাজারের বেশি পুলিশ
পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, নিরাপত্তায় ১২ হাজারের বেশি পুলিশ
 
পুরী: 

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীজগন্নাথদেবের রথযাত্রা ২০২৬ উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার পুরী টাউন হলে উচ্চপর্যায়ের সমন্বয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠকে রথযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এ বছর রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত-তীর্থযাত্রীর সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, স্বাস্থ্য পরিষেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা, পার্কিং, পরিচ্ছন্নতা এবং ন্যায্যমূল্যে মহাপ্রসাদ সরবরাহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে রথ নির্মাণের অগ্রগতি, রাস্তা সংস্কার, আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং বাস-রেল পরিষেবার প্রস্তুতিও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। শ্রীমন্দিরের সেবায়েত, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

ওড়িশার মুখ্যসচিব অনু গর্গ জানান, এবারের রথযাত্রার প্রস্তুতি প্রায় ছয় মাস আগেই শুরু হয়েছিল। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে অধিকাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করা হবে।

রাজ্যের পুলিশ মহাপরিচালক ওয়াই. বি. খুরানিয়া জানান, রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে ১২ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবাও প্রস্তুত রাখা হয়েছে।

বৈঠকে উপমুখ্যমন্ত্রী, একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শ্রীমন্দির প্রশাসনের আধিকারিক, সেবায়েত এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে প্রকাশিত বিশেষ তথ্যপুস্তিকারও উদ্বোধন করেন।


শেহতীয়া খবৰ