শান্তি প্রিয় রায়চৌধুরী:
অযোধ্যার রাম মন্দির মানেই একটা বড় খবর। সেই রাম মন্দিরকে নিয়ে আবারও সাজো সাজো রব। জানা গিয়েছে, ২৪ থেকে ২৫ নভেম্বর রাম মন্দিরে রামলালার দর্শন বন্ধ থাকবে। কেন জানেন?
ঐ দুটো দিন ভগবান শ্রীরামের নগরী অযোধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে রাম মন্দিরের প্রধান শিখরে ফ্লাগ উত্তোলন অনুষ্ঠান হবে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য ঐ দুদিন রামলালার দর্শন বন্ধ রাখা হবে।পতাকাটি মন্দিরের ১৯০ ফুট উচ্চতায় ওড়ানো হবে।
জেনে নিন ঐ দুদিনের সূচি: রাম মন্দিরের শিখরে ফ্ল্যাগ উত্তোলনের কারণে ২৪ তারিখ সন্ধ্যা থেকে রাম লালার দর্শন বন্ধ থাকবে।
ফ্ল্যাগ উত্তোলনের অনুষ্ঠানটি হবে ২৫ নভেম্বর। উদ্যোক্তা ও প্রধান অতিথি হিসেবে এই পবিত্র অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবত ধ্বজা। এরা দুজনেই ধ্বজা উত্তোলন করবেন।
অন্যান্য উপস্থিতি অতিথিদের মধ্যে থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই বিশেষ অনুষ্ঠানের জন্য ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে সাধারণ মানুষের জন্য রামলালার দর্শন বন্ধ থাকবে।মন্দিরের রামলালার দর্শন পুনরায় চালু হবে ২৬ নভেম্বর সকাল ৭টা থেকে। জানিয়ে দিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।অতিথিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। থাকছে ১৬০০ কক্ষের ব্যবস্থা।
এদিকে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এই সব তথ্য দিয়ে বলেছেন, "প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মতো এ বার দেশজুড়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি। কারন মন্দির নির্মাণ কাজের কারণে জায়গা কম থাকায় এই অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।"