নয়াদিল্লি ঃ
ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পপতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করার আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনওরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের (নরেন্দ্রমোদী সরকার) সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনওরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধান-বিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের পরে সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘পুরো দেশ জনসংখ্যা অর্ধেকের সংরক্ষণ চায়। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জানতে চাই যে মুসলিম মহিলারা কি সেই অর্ধেকর্ধে জনসংখ্যার আওতায় পড়েন না?’ তার পালটা শাহ বলেন, ‘(চাইলে) সমাজবাদী পার্টি সব টিকিট মুসলিমদের মহিলাদের দিয়ে দিক। আমাদের কোথায় আপত্তি? আমাদের কোনও আপত্তি নেই।’