১৩ অক্টোবর কলকাতায় ‘নাগরিক কনভেনশন’, আলোচনায় SIR

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
১৩ অক্টোবর কলকাতায় ‘নাগরিক কনভেনশন’, আলোচনায় SIR
১৩ অক্টোবর কলকাতায় ‘নাগরিক কনভেনশন’, আলোচনায় SIR
 
কলকাতা: 

দেশের বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ১৩ অক্টোবর কলকাতায় একটি ‘নাগরিক কনভেনশন’ অনুষ্ঠিত হতে চলেছে। আলোচনার অন্যতম বিষয় হতে পারে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। মঙ্গলবার এই কথা জানিয়েছেন প্রাক্তন সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

তিনি জানান, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং অভিনেতা প্রকাশ রাজও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতার কালামন্দির অডিটোরিয়ামে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

প্রাক্তন সাংসদ জহর সরকারকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন বলে জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন বলেন, “বর্তমানে দেশের যে বিষয়গুলি মানুষকে প্রভাবিত করছে, সেগুলিই এই কনভেনশনে আলোচনার জন্য তোলা হবে।”

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নয়াদিল্লিতেও SIR-কে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে এই নাগরিক কনভেনশনের আয়োজন করা হচ্ছে। বিক্ষোভকারীদের একাংশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।