কলকাতাঃ
পশ্চিমবঙ্গ সরকার ‘হোল্ডিং সেন্টার’ তৈরির ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মালদহ ও মুর্শিদাবাদের দুটি পৃথক হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হবে, তাদের ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারী, বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেয়। এ বিষয়ে ইতোমধ্যে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক দপ্তর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের পরিচয় যাচাইয়ের কাজ চলমান রয়েছে।