পণ্যবাহী গাড়ি থেকে ‘তোলা’ আদায়ের অভিযোগে কলকাতা পুলিশের দুই কর্মী সাসপেন্ড

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 22 h ago
পণ্যবাহী গাড়ি থেকে ‘তোলা’ আদায়ের অভিযোগে কলকাতা পুলিশের দুই কর্মী সাসপেন্ড
পণ্যবাহী গাড়ি থেকে ‘তোলা’ আদায়ের অভিযোগে কলকাতা পুলিশের দুই কর্মী সাসপেন্ড
 
কলকাতা: 

ভাঙড়ে পণ্যবাহী গাড়ি থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে কলকাতা পুলিশের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং এক সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

অভিযোগের প্রাথমিক তদন্তের পর সার্জেন্ট-সহ তিনজনের বিরুদ্ধেই বিভাগীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কাছ থেকে কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসার পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ ছিল, ভাঙড়ের ঘটকপুকুর মোড়ে নিয়মিত পণ্যবাহী গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে ভাঙড় ট্রাফিক পুলিশ গার্ড প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা, কনস্টেবল শিবনন্দন ঠাকুর এবং সিভিক ভলান্টিয়ার আলি হাসান মোল্লার নাম উঠে আসে। তাঁদের বিরুদ্ধেই তোলা আদায়ের অভিযোগ রয়েছে।

কলকাতা পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিক বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগগুলি যথেষ্ট গুরুতর বলে মনে হয়েছে এবং সেই কারণেই তাৎক্ষণিক পদক্ষেপ করা হয়েছে। দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”