কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের শেষকৃত্য মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ভোঁসলের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ভোঁসলের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন
 
মুম্বই :

 কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের শেষকৃত্য সোমবার বিকেলে মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।৯২ বছর বয়সী এই গায়িকা, যিনি সাত দশকেরও বেশি সময় ধরে বলিউডে অসংখ্য স্মরণীয় গানের মাধ্যমে রাজত্ব করেছেন, রবিবার মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি  হাসপাতালে একাধিক অঙ্গ বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে তাঁর মরদেহ লোয়ার পারেলে অবস্থিত তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়।দেবেন্দ্র ফড়নবীস রবিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।রাজ্যের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আশীষ শেলার, বিধায়ক সুনীল শিন্ডে এবং প্রসাদ লাড-ও তাঁকে শ্রদ্ধা জানান।শেলার বলেন, “আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে, যা ১৩ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।”

গায়িকার ছেলে আনন্দ জানান, সোমবার সকাল ১১টা থেকে কাসা গ্রান্ডে, যেখানে তিনি বসবাস করতেন, মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।তিনি সাংবাদিকদের বলেন, “সোমবার বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”

‘আশাতাই’ নামে জনপ্রিয় এই কিংবদন্তি শিল্পী পদ্মবিভূষণ এবং মহারাষ্ট্র ভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন।