কাঠমান্ডু:
ভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর তৃতীয় সিজনের বিজয়ী গায়ক প্রশান্ত তামাং প্রয়াত হয়েছেন।ঘনিষ্ঠ সহযোগী, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক রাজেশ ঘাটানি জানান, ৪৩ বছর বয়সি এই গায়ক রবিবার সকালে দিল্লিতে নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
নেপালি বংশোদ্ভূত ভারতীয় গায়ক প্রশান্ত তামাং অভিনয় জগতেও সক্রিয় ছিলেন। তিনি গোরখা পাল্টন ও পরদেশিসহ একাধিক নেপালি চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ওয়েব সিরিজ পাতাল লোক ২-এও অভিনয় করেন। সালমান খানের সঙ্গে অভিনীত তাঁর ছবি ব্যাটল অব গালওয়ান এখনো মুক্তি পায়নি।
মন সাইনলি, গোরখা পাল্টন এবং আসরাই মাহিনামাসহ প্রশান্ত তামাংয়ের গাওয়া গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।