মুম্বাইয়ের বস্তি এলাকায় শিশুদের শিক্ষিত করার জন্য ‘নোবেল অব টিচিং’ সম্মানে ভূষিত রুবল নাগি

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 10 d ago
দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের হাত থেকে ২০২৬ সালের GEMS এডুকেশন গ্লোবাল টিচার প্রাইজ গ্রহণ করছেন রুবল নাগি
দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের হাত থেকে ২০২৬ সালের GEMS এডুকেশন গ্লোবাল টিচার প্রাইজ গ্রহণ করছেন রুবল নাগি
 
নয়াদিল্লি

মুম্বাইয়ের শিক্ষাবিদ রুবল নাগি ২০২৬ সালের GEMS Education Global Teacher Prize লাভ করেছেন। দুবাইয়ে অনুষ্ঠিত World Governments Summit-এ দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

রুবল নাগি তাঁর Rouble Nagi Art Foundation-এর মাধ্যমে বস্তি ও গ্রামাঞ্চলে ৮০০-রও বেশি শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন। ‘Living Walls of Learning’ উদ্যোগের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়েছেন এবং গত দুই দশকে এক মিলিয়নেরও বেশি শিশুর কাছে পৌঁছেছেন।এই পুরস্কারটি বিশ্বজুড়ে ‘নোবেল অব টিচিং’ নামে পরিচিত।

পুরস্কার পাওয়ার খবর জানাতে ফোনে ভারতে থাকা তাঁর স্বামীকে জানাচ্ছেন— এমন একটি আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রুবল নাগি জানান, প্রাপ্ত ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য তিনি নতুন শিক্ষাকেন্দ্র সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ এবং বিনামূল্যে একটি স্কিলিং ইনস্টিটিউট গড়ে তোলার কাজে ব্যবহার করবেন, যেখানে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।

তাঁর এই সাফল্যে আগের বিজয়ী রঞ্জিতসিংহ ডিসালে সহ বহু বিশিষ্টজন শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর থেকেও তাঁকে ‘মাটির মেয়ে’ বলে সম্মান জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা রুবল নাগি একজন শিল্পী, শিক্ষাবিদ এবং সমাজ পরিবর্তনের এক অনুপ্রেরণামূলক মুখ।

রুবল নাগি ভারতের বিভিন্ন প্রান্তে ৮০০-রও বেশি শিক্ষাকেন্দ্র স্থাপন এবং বস্তি এলাকার দেয়ালে শিক্ষামূলক দেওয়ালচিত্র (ম্যুরাল) তৈরির জন্য এই সম্মানে ভূষিত হয়েছেন। এই শিক্ষাকেন্দ্রগুলোর লক্ষ্য হলো— যেসব শিশু কখনও স্কুলে যায়নি তাদের জন্য সংগঠিত শিক্ষার ব্যবস্থা করা, পাশাপাশি যারা ইতিমধ্যেই স্কুলে পড়ছে তাদেরও সহায়তা করা।

বস্তি এলাকার দেয়ালে আঁকা রঙিন ম্যুরালের মাধ্যমে শিশুদের সাক্ষরতা, বিজ্ঞান, গণিত, ইতিহাসসহ নানা বিষয় শেখানো হয়। এই পদ্ধতিতে পড়াশোনা সহজ, দৃশ্যমান ও আকর্ষণীয় হয়ে ওঠে।

জম্মুর বাসিন্দা রুবল নাগির এই সাফল্যে তাঁর নিজ রাজ্যের মানুষজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ ব্যাপক প্রশংসা জানিয়েছেন।

রুবল নাগি Rouble Nagi Art Foundation-এর প্রধান, যা শিশুদের দায়িত্বশীল, নৈতিক ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে। এই সংস্থা স্বল্প ব্যয় ও টেকসই শিক্ষামডেলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করে।

তিনি ‘মিসাল মুম্বাই’ উদ্যোগেরও নেতৃত্ব দিয়েছেন, যার আওতায় ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি বাড়ি সংস্কার ও রং করা হয়েছে। বর্তমানে তাঁর সংস্থা দেশের ১৬৩টিরও বেশি বস্তি ও গ্রামীণ এলাকায় কাজ করছে।

রুবল নাগি জানিয়েছেন, প্রাপ্ত পুরস্কারের অর্থ দিয়ে তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যেখানে তরুণদের বিনামূল্যে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করতে পারে।