নেতাজি মন্তব্যের জের: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রত্যাহার

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
নেতাজি মন্তব্যের জের: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রত্যাহার
নেতাজি মন্তব্যের জের: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রত্যাহার
 
কলকাতা: 

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রত্যাহার ও বাতিল করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে গ্রেফতার-সহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে—সাংসদ, বিধায়ক এবং সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও।

কয়েক দিন আগে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেন। পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির নেতৃত্ব এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কোচবিহারের বাসিন্দা অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের অন্যতম নেতা।

উল্লেখ্য, ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিলেন।

বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে ওই সম্মান বাতিল ও প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে।


শেহতীয়া খবৰ