শান্তি প্রিয় রায়চৌধুরী/কলকাতা
রাত পোহালেই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই পড়ে যাবে মেসির মাস। ১২ ডিসেম্বর রাত ১টায় মেসি পদার্পন করবেন কলকাতায়। এরপরই কলকাতা হয়ে উঠবে মেসি-ময়।
ইতিমধ্যেই লিওনেল মেসিকে নিয়ে কলকাতা কেন, সারা ভারতে উন্মাদনা তুঙ্গে। কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে যাবেন ফুটবল কিংবদন্তি মেসি।
এই মেসিকে যিনি ভারতে আনছেন সেই শতদ্রু দত্তের রয়েছে একাধিক পরিকল্পনা মেসিকে নিয়ে। কী সেই পরিকল্পনা?
তিনি কলকাতায় মেসির জন্য রাখবেন বাংলার রকমারি খাবার আর সেই সঙ্গে মেসিকে পরানো হবে ধুতি-পাঞ্জাবিও।
১৩ থেকে ১৫ ডিসেম্বর মেসি ভারতে থাকবেন। কলকাতায় মেসি থাকবেন ১৩ ডিসেম্বর সারাদিন। সেদিন লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খানও। আর মেসির সঙ্গি থাকবেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডে পলও।
মেসির কলকাতা সূচিটা কেমন হবে। এক নজরে দেখে নেওয়া যাক:
**১২ ডিসেম্বর :
মেসি রাত ১টার সময় দমদম বিমান বন্দরে এসে পৌঁছোবেন।
**১৩ ডিসেম্বর:
সকাল ৯:৩০ থেকে ১০:৩০ হায়াত রিজেন্সিতে স্পনসরদের সাথে অনুষ্ঠান।
**সকাল ১০টায়
যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা জানানো হবে। এরপর থাকবে
মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ।
**সকাল ১০:৫০ মিনিটে
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির আগমন। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা, অনুষ্ঠানে খুদেদের সঙ্গে থাকবেন মেসি ও লুইস সুয়ারেজ ও রডরিগো ডেপল।
মেসিকে রাজকীয় সংবর্ধনা জানানো হবে। থাকতে পারেন শাহরুখ খান। আর আমন্ত্রিত থাকবেন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ। -হবে মেসির স্টেডিয়াম পরিক্রমা।
-এরপর লেকটাউনে নিজের ৭০ ফুট মূর্তি উন্মোচন করবেন মেসি।
দুপুর ২:০৫ মিনিটে মেসি বিমানে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন।