সূর্যকুমার যাদবের বিশ্বচ্যাম্পিয়ন দলকে ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
সূর্যকুমার যাদবের বিশ্বচ্যাম্পিয়ন দলকে ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই
সূর্যকুমার যাদবের বিশ্বচ্যাম্পিয়ন দলকে ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই
 
নয়াদিল্লি: 

ভারত তৃতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ জেতার পর পুরো ভারতীয় দলকে ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বিসিসিআই।

এই অর্থের মধ্যে ১৫ জন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত রয়েছে।সূত্র অনুযায়ী, পুরস্কারের বড় অংশ খেলোয়াড়রাই পাবেন, আর সাপোর্ট স্টাফদের জন্য অর্থের পরিমাণ তাদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হবে।

২০২৪ সালে রোহিত শর্মার দলকে দেওয়া ১২৫ কোটি টাকার পুরস্কারের তুলনায় এটি ৬ কোটি টাকা বেশি।বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া এক বিবৃতিতে বলেন,“এই ঐতিহাসিক সাফল্যের জন্য বোর্ড আবারও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য তাদের সাফল্য কামনা করছে।”

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত এই মর্যাদাপূর্ণ ট্রফি জেতে। এর মাধ্যমে ভারত সফলভাবে শিরোপা রক্ষা করে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ শিরোপা ধরে রাখে।

এই জয়ের মাধ্যমে ভারত তিনবার আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ জয়ী প্রথম দল হিসেবেও ইতিহাস গড়ে, যা এই ফরম্যাটে তাদের অন্যতম সফল দলের অবস্থান আরও মজবুত করেছে।