ইফতার দেওয়া মানে একটি ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো: আগরতলায় বিধায়কের উদ্যোগের প্রশংসা
Story by Nurul Haque | Posted by Aparna Das • 10 h ago
ইফতার দেওয়া মানে একটি ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো: আগরতলায় বিধায়কের উদ্যোগের প্রশংসা
নূরুল হক / আগরতলা
ইফতার বিতরণ শুধু কিছু খাবার বিতরণ নয় এটি এটি একটি ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো। ইফতার বিতরণ মানে ধর্মীয় সম্প্রতির বার্তা দেওয়া। সেই সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেই ৩০ বছরের ন্যায় এবারও আগরতলা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন মসজিদগুলিতে সশরীরে গিয়ে ইফতার বিতরণ করলেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন।
শনিবার বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছ থেকে ইফতার এবং শুভেচ্ছা পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি জাহির করলেন রাজধানী আগরতলার ভাটি অভয় নগরের প্রবীণ নাগরিক রোহিত মিয়া। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন ভাটি অভয়নগর এলাকায় ১২০০ লোকের মধ্যে ইফতার বিতরণ করেন। অনুষ্ঠানে খোদ উপস্থিত ছিলেন বিধায়ক বর্মন। তিনি নিজে দলীয় কর্মীদের সঙ্গে গিয়ে রোজাদারদের হাতে হাতে ইফতারি তুলে দেন।
তিনি সেখানে ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক সহ এলাকার লোকেদের হাতে ইফতারি হিসেবে মিষ্টির প্যাকেট জলখাবার তুলে দেন। এই ইফতার বিতরণ অনুষ্ঠানে এলাকার রোজাদার সহ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন সামিল ছিলেন। বিধায়ক বর্মন বলেন ১৯৯৩ সাল থেকেই তিনি পবিত্র রমজান মাসে এলাকার সমস্ত মুসলিম নাগরিকদের সঙ্গে ইফতারে সামিল হয়ে থাকেন। সমস্ত মসজিদ মাদ্রাসা এবং পাঞ্জেখানায় তিনি ইফতার বিতরণ করেন।
বিধায়ক বলেন এই পবিত্র মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সারাদিন রোজা রাখেন। তারা জল পর্যন্ত খান না। সন্ধ্যায় আযানের পর যখন ওযু করে তারা ইফতার মুখে নেন তখন যে পবিত্রতা থাকে সেই পবিত্রতায় আমরাও অংশীদার হওয়ার চেষ্টা করি।
বিধায়ক সুদীপ রায় বর্মন ইফতার বিতরণের মুহূর্তে
তিনি রমজানের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে এলাকার মুসলিম অংশের মানুষজন বিধায়কের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন। এলাকার প্রবীর নাগরিক রোহিত মিয়া বলেন ৩০ বছরের বেশি সময় যাবত আমাদের বিধায়ক এই ঐতিহ্য বজায় রেখেছেন। ইফতারি প্রদানের মধ্য দিয়ে তিনি আমাদের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন। এই ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন আল্লাহর বিশেষ দান বলে তিনি ব্যক্ত করেছেন