পশ্চিমবঙ্গে SIR-এর প্রথম সম্পূরক তালিকায় ৮ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, দাবি মমতার

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 3 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
নকশালবাড়ি ঃ
 
 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করেছেন যে SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা ২৭ লক্ষ ভোটারের মধ্যে প্রথম সম্পূরক তালিকা থেকে ৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।

দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে “অপরিকল্পিত SIR” চালুর মাধ্যমে সাধারণ মানুষের “দুর্ভোগ সৃষ্টি” করার জন্য তীব্র সমালোচনা করেন।মুখ্যমন্ত্রী দাবি করেন, অনলাইনে প্রকাশিত সম্পূরক তালিকার হার্ড কপি অবিলম্বে সরকারি দপ্তরগুলোতে প্রকাশ করা হোক, যাতে তথ্য যাচাই করা যায়।

তিনি বলেন,“আমাকে জানানো হয়েছে যে যাচাইাধীন ২৭ লক্ষ ভোটারের মধ্যে ৮ লক্ষ নাম প্রথম সম্পূরক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকা কোথায়? কেন এখনও পর্যন্ত সেই তালিকার হার্ড কপি সরকারি দপ্তরে দেওয়া হয়নি?”তিনি আরও বলেন,“তালিকাটি প্রকাশ্যে না এলে আমি তথ্য যাচাই করতে পারব না।”

নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে প্রায় ৬০ লক্ষ ভোটারের প্রথম সম্পূরক তালিকা প্রকাশ করেছে, যাদের তথ্য বিচারাধীন ছিল। তবে এই তালিকায় মোট কতজনের যাচাই সম্পন্ন হয়েছে বা কতজনের নাম বাদ পড়েছে—সে বিষয়ে এখনও পর্যন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,“যখন বয়স্ক নাগরিকদের SIR লাইনে দাঁড় করিয়ে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন বিজেপি কীভাবে সেই একই মানুষের কাছে ভোট চাইতে আসে?”

তিনি আরও ঘোষণা করেন,“আমি যতদিন আছি, ততদিন পশ্চিমবঙ্গে কোনো NRC প্রক্রিয়া চালু হতে দেব না এবং কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেওয়া হবে না।”