কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিতে আসেন কোয়েল।আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দিলেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করলেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেন রাহুল সিনহাও।
এদিন সকালে রাজীব কুমার আসেন বিধানসভায়। তারপর তিনি গিয়ে বসেন মুখ্য সচেতকের ঘরে। সেখানেই সংবাদ-মাধ্যম রাজীবের কাছে জানতে চান, তিনি এতদিন ধরে আইপিএস ছিলেন, সেখানে এক ধরনের অভিজ্ঞতা আর বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী।
তৃণমূলের তরফে আজ মনোনয়ন রাজীব কুমার, কোয়েল মল্লিক, মানেকা গুরুস্বামী ও বাবুল সুপ্রিয়র। বিধায়কদের সংখ্যার নিরিখে ৪টি আসনে তৃণমূল এবং ১টিতে বিজেপির জয় নিশ্চিত। এদিন কোয়েল মল্লিক বলেন, 'দারুণ অভিজ্ঞতা, এখন তো যাত্রা শুরু হল। খুব ভাল লাগছে। আমার কেরিয়ারের তো প্রায় ২২ বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদেই হয়েছে। এখন আমি এটাই প্রার্থনা করব, যেনও সবার আশীর্বাদ সঙ্গে থাকে।'
অপরদিকে, 'বাবুল সুপ্রিয় বলেন, যেমন আপনি একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের অনুরোধ করে। এই গানটা গান, সেই গানটা গান।..এটাও প্ল্যাটফর্ম বা পারফর্মমেন্স। শুধু রিকোয়েস্টের ধরণ আলাদা। এনারা যদি বলেন, রাস্তাটা করে দিন, স্কুল করে দিন, তো মানুষের টাকাতেই কাজ হয়।..আগে ভোটে জেতাতে হ, তারপর সে কাজ কীরকম করছে দেখতে হয়। আগে আমায় মনোনীত করুন, তারপর আমার কাজটা কেমন হবে বিচার করবেন।'
রাহুল সিনহা বলেন, খুবই ভাল লাগছে যে, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবো। এবং বাংলার মানুষের কথা, দেশবাসীর কথা, সমস্যার কথা, রাজ্যসভাতে তুলব।