মোদি–শুভেন্দু–অমিত শাহের ‘রবি প্রণাম’, রবীন্দ্রজয়ন্তীতেই বিজেপি সরকারের শপথের আবহ

Story by  atv | Posted by  Aparna Das • 4 h ago
মোদি–শুভেন্দু–অমিত শাহের ‘রবি প্রণাম’, রবীন্দ্রজয়ন্তীতেই বিজেপি সরকারের শপথের আবহ
মোদি–শুভেন্দু–অমিত শাহের ‘রবি প্রণাম’, রবীন্দ্রজয়ন্তীতেই বিজেপি সরকারের শপথের আবহ
 
কলকাতা

আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তীতে রাজনৈতিক মহলেও দেখা গেল বিশেষ আবেগ ও শ্রদ্ধার প্রকাশ। একদিকে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথগ্রহণের প্রস্তুতি, অন্যদিকে কবিগুরুকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাবার্তা দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
 
ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথের বিখ্যাত পংক্তি, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” উদ্ধৃত করে কবিপ্রণাম জানান। তিনি লেখেন, “তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে।” রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তাঁর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
 

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কবিগুরুর জীবন আমাদের স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক সমন্বয়ের প্রেরণা দেয়। তাঁর আদর্শ, চিন্তাধারা ও সাহিত্য চিরকাল আমাদের পথপ্রদর্শন ও অনুপ্রেরণা জোগাতে থাকবে।”
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও এদিন কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের একাধিক শীর্ষ নেতা। রবীন্দ্রজয়ন্তীর আবহে রাজনৈতিক মঞ্চে এই ‘রবি-স্মরণ’ নতুন মাত্রা যোগ করেছে বলেই মত পর্যবেক্ষকদের।
 

সাংস্কৃতিক আবেগ ও রাজনৈতিক মুহূর্ত, দুইয়ের মিলনে এবারের রবীন্দ্রজয়ন্তী যেন হয়ে উঠল এক বিশেষ তাৎপর্যের দিন।


শেহতীয়া খবৰ