নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
 
নয়া দিল্লি:
 
নবরাত্রি উপলক্ষে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেবী দুর্গার ঐশ্বরিক কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকবে বলে কামনা করেছেন তিনি।

শক্তি সাধনার এই পবিত্র উৎসব নবরাত্রি উপলক্ষে সমাজমাধ্যম ‘এক্স’-এ হিন্দিতে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “শক্তি সাধনার মহাপর্ব নবরাত্রি উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। মা জগদম্বার কৃপায় প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বিরাজ করুক। পাশাপাশি দেশের ঐক্য ও অগ্রগতির সংকল্প আরও দৃঢ় হোক।”

নবরাত্রির সূচনায় শান্তির অধিষ্ঠাত্রী দেবী শৈলপুত্রীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। অন্য একটি পোস্টে তিনি লেখেন, “দেবীর দিব্য কৃপায় সকলের হৃদয়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রদীপ প্রজ্বলিত হোক। মা-এর আশীর্বাদ যেন সর্বদা দেশবাসীর উপর বজায় থাকে, এই প্রার্থনা করি।”

উল্লেখ্য, নবরাত্রি হিন্দুদের একটি নয় দিনব্যাপী ধর্মীয় উৎসব। এই উৎসবে দেবী দুর্গা ও তাঁর নয়টি রূপের আরাধনা করা হয়। দেবীর প্রতিটি রূপ শক্তি, প্রজ্ঞা, সাহস, ভক্তি ও সুরক্ষার মতো বিভিন্ন গুণের প্রতীক হিসেবে বিবেচিত।

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক এই উৎসব। দেশজুড়ে ভক্তি ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে নবরাত্রি উদ্‌যাপন করা হয়।


শেহতীয়া খবৰ