ইরানের সঙ্গে চুক্তি করতে ‘তাড়াহুড়ো’ করবেন না ট্রাম্প

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 h ago
ইরানের সঙ্গে চুক্তি করতে ‘তাড়াহুড়ো’ করবেন না ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তি করতে ‘তাড়াহুড়ো’ করবেন না ট্রাম্প
 
আমেরিকাঃ
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু ও কূটনৈতিক আলোচনা “সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে” এগোচ্ছে। তবে তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে যেন তাড়াহুড়ো না করা হয়।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ইরান ইস্যুতে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথেষ্ট সময় নেওয়া জরুরি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তার কূটনৈতিক দলকে স্পষ্টভাবে বলেছেন যে চুক্তির জন্য দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে রয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সময় নিয়ে সঠিকভাবে চুক্তি সম্পন্ন করার ওপর জোর দেন।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে অবস্থান রয়েছে, তা কোনো চুক্তি সম্পূর্ণভাবে স্বাক্ষর ও কার্যকর না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

ট্রাম্প বলেন, আলোচনায় দুই পক্ষকেই ধৈর্য ধরতে হবে এবং কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের তুলনায় বেশি “পেশাদার ও ফলপ্রসূ” অবস্থায় রয়েছে।