বাংলাদেশের সংসদ ভবনে কলেমায় আপত্তি তসলিমার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
নয়াদিল্লি:

সংসদ ভবনে কলমা নিয়ে এবার আপত্তি তুললেন বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন । তিনি তার একটি ফেসবুক পোস্টে স্পষ্ট লিখেছেন যে সংসদে কালিমা লেপন করছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন তারেক রহমানও শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করছেন। শেখ হাসিনা যেমন তার শাসনকালে দেশে হিজাবি, নিকাবি বাড়িয়েছেন, ঠিক তেমনটাই করতে চাইছেন তারেক রহমান।
 
তিনি আরও বলেন বাংলাদেশ জিহাদিতে ভরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। আর সেটা সম্ভপব হয়েছে ইসলামপন্থী পথে হেঁটে বা মৌলবাদীদের দেশে প্রশ্রয় দিয়ে। সমাজ মাধ্যমে এই পোস্ট করে তসলিমা সরাসরি বলেছেন তারেক রহমানও ঠিক একই ভাবে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন যার ফল তাকে ভুগতে হবে। তসলিমা নাসরিন, বরাবরই ধর্মীয় ব্যাপারে মৌলবাদীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। ঠিক এই কারণেই দেশ থেকে বিতারিত করা হয়েছিল তাকে এবং তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের সিপিএম নেতারাও তাকে বাংলায় জায়গা দেন নি।
 
 
সম্প্রতি বাংলাদেশে এক মসজিদের ভিতরে ইমামের মহিলা নিয়ে রাত কাটানোর খবর সামনে এলে তসলিমা বলেছিলেন যে মসজিদের মাধ্যমে মানুষের মনে অন্ধবিশ্বাস এবং জিহাদ ভরে দিচ্ছে মৌলবাদীরা। তিনি আরও বলেছিলেন মসজিদের নাম করে শিশুদের যৌন নিগ্রহ করা হয় সেখানে। মাদক থেকে শুরু করে অস্ত্র মজুতের মত বেআইনি কাজেও মসজিদকে ব্যবহার করা হয়।

যিনি সেই সময় স্পষ্ট করে বলেছিলেন এই ধরণের বেআইনি কাজ করার থেকে মসজিদের ভিতরে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া অনেক ভাল। সেই সময়ও মৌলবাদীরা এবং ইসলাম ধর্মাবলম্বীরা তাকে কটাক্ষ করেছিলেন। তবে সংসদ ভবনে কলমা রাখা কতটা যুক্তিসঙ্গত সে ব্যাপারে রাজনৈতিক মহল এখনও কিছু না বললেও নেটিজেনরা অনেকেই তসলিমাকে সমর্থন করেছেন তার এই বক্তব্যের জন্য।

অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করে বলেছেন এই সংসদ কক্ষ দেখে মনে হচ্ছে জঙ্গী গোষ্ঠী আইসিসের সভাকক্ষের মতো! তারা আরও বলেছেন তারেক রহমান ভুল করছেন এবং এভাবেই যদি তিনি মৌলবাদকে দেশে প্রশ্রয় দেন তাহলে একদিন হাসিনার মতোই তাকে দেশ ছাড়তে হতে পারে।