নয়া দিল্লি ঃ
প্রখ্যাত চিত্রশিল্পী এম. এফ. হুসেনের রেকর্ড ভেঙে দিলেন আরেকজন ভারতীয় চিত্রশিল্পী। দেশের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হলো চিত্রশিল্পী রাজা রবি বর্মার “যশোদা অ্যান্ড কৃষ্ণ” নামের একটি পেইন্টিং। স্যাফরনআর্টস লাইভ অকশনে রবি বর্মার এই ছবিটি ১৬৭.২ কোটি টাকায় নিলামে বিক্রি হয়।
এই পেইন্টিংটি ক্রয় করেন বিখ্যাত শিল্পপতি এবং কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক সাইরাস পুনাওয়ালা।
অন্যদিকে, ২০২৫ সালে ভারতের আরেক বিখ্যাত চিত্রশিল্পী এম. এফ. হুসেনের ১৯৫৪ সালের “গ্রাম যাত্রা” শীর্ষক পেইন্টিংটি ১১৮ কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছিল। হুসেনের ছবিটি কিনেছিলেন দিল্লির কিরণ নাদার।
কেরালার ত্রাভাঙ্কোরে জন্মগ্রহণ করা বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা হিন্দু দেবদেবী, মহাভারত, রামায়ণ ও পুরাণের উপর ভিত্তি করে মূলত তাঁর চিত্রকর্মগুলি অঙ্কন করেছিলেন। “যশোদা অ্যান্ড কৃষ্ণ” পেইন্টিংটিতে দেখা যায়, মা যশোদা গোমাতার দুধ দোহন করছেন এবং শিশু শ্রীকৃষ্ণ একটি পাত্র হাতে নিয়ে তাঁর পেছনে দাঁড়িয়ে আছে। ১৮৯০ সালে ভাগবতের একটি শ্লোকের ভিত্তিতে রবি বর্মা এই চিত্রটি অঙ্কন করেছিলেন।
উল্লেখযোগ্য যে, এই ঐতিহাসিক ছবিটির নিলাম ১ এপ্রিল মাত্র ৭ মিনিট ধরে চলেছিল। ১৯৪৮ সালের ২ অক্টোবর দক্ষিণ ভারতে জন্মগ্রহণকারী তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। মহাকাব্য মহাভারত ও রামায়ণসহ ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তাঁর শিল্পকর্মের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। রবি বর্মার চিত্রকর্ম ভারতীয় ঐতিহ্য এবং ইউরোপীয় শিল্পরীতির এক অনন্য সংমিশ্রণ।