ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প
ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প
 
ইরান ঃ
 
ইরানে নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে স্রোতের বিপরীত দিকে গিয়ে অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
তবে যুদ্ধবিরতির পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে  এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, নাহলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। 
 
এদিকে , ইরানে পরিচালিত সামরিক অভিযানের লক্ষ্য গুলোর বড় অংশই যুক্তরাষ্ট্র সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে .ডি .ভ্যা ন্স।
 
যুদ্ধবিরতির ঘোষণার আগে , ইরানে র প্রধান তেল রফতানি কেন্দ্র হিসেবে পরিচি ত খারগ দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে । দেশটির আধা -সরকারি সংবাদ সংস্থা 'মেহের নিউজ' আজ এই তথ্য জানিয়েছে ।