পাহাড়ে আরো শক্তিশালী তিপড়া মথা, ভোটে একক আধিপত্য

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
পাহাড়ে আরো শক্তিশালী তিপড়া মথা, ভোটে একক আধিপত্য
পাহাড়ে আরো শক্তিশালী তিপড়া মথা, ভোটে একক আধিপত্য
 
আগরতলা,নুরুল হক ঃ

ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচনে (টি টি এডিসি) আঞ্চলিক দল তিপড়া মথার কাছে জোর ধাক্কা খেল জাতীয় দল বিজেপি। ২৮ টি আসনে নির্বাচনে খবরের লেখা পর্যন্ত মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপড়া মথা এককভাবে ২৪ টির বেশি আসনে জয়ী হয়েছে । অন্যদিকে মাত্র  ৪টিতে জয়লাভের পরেই আটকে গেছে বিজেপি।
 
গতবারের থেকে অর্ধেকের বেশি আসন হারিয়েছে বিজেপি।   শাসক দলের বিজেপির হেভি ওয়েট প্রার্থী বিপিন দেববর্মা প্রায় ৯ হাজার ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর (তথা) কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে তিপড়া মথার হেভি ওয়েট প্রার্থী সিকে জমাতিয়া মহারানী চেলা গাং কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। ভোটের আগেই মহারাজ প্রদ্যুৎকিশোর ঘোষণা দিয়েছিলেন মথা জিতলে প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সি কে জমাটিয়া এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হতে পারেন।
 
অন্যদিকে মথার জয়ের পর মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দলীয় কর্মী সমর্থকদের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেখেছেন। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপি মন্ত্রিসভার সদস্য রতনাথ সহ একাধিক নেতা মন্ত্রী প্রতিক্রিয়া দিতে গিয়ে মানুষের রাইকে মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন। তবে খবর লেখা পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত ত্রিপুরা সরকারে শাসক দল বিজেপির সাথে শরিক রয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপড়ামথা।
 
এতদিনে পাহাড়েও তারা শরীক থেকে রাজত্ব করেছেন। কিন্তু এবার এডিসি নির্বাচনের আগে তিপড়ামথার একাধিক শর্ত নিয়ে আপত্তিবাদে এবং শাসক দল বিজেপি এবং শরিকমমা আলাদা আলাদা ভাবে পাহাড় দখলের আন্দোলনে নামে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পাহাড় দখলের মাঠে নামেন এবং দিনরাত পরিশ্রম করেন।
 
অন্যদিকে মহারাজে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জনজাতি অংশের মানুষকে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আবেগপূর্ণ ঘোষণা দিয়ে বিজেপির সঙ্গে লড়াই জারি রাখেন। নির্বাচন প্রচারের মধ্যে দলবদল মিছিল মিটিং এর জনসমর্থন ইত্যাদি থাকলেও ভোটের দিনই মথার জয়ের সম্ভাবনা অনেকটা সামনে উঠে এসেছিল। প্রত্যাশিতভাবেই এডিসিতে ক্ষমতা দখল করেছে মহারাজের দল।
 
কিন্তু এই লড়াইয়ে বিজেপির ভরাডুবি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। গতবারের তুলনায় বিজেপি পাহাড়ে আরো দুর্বল অস্তিত্ব প্রমাণ করেছে। এই ভোটের ফলাফল পার্বত্য ত্রিপুরার আগামী দিনের রাজনীতিকে অনেকটাই প্রভাবিত করবে বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের দাবি।।

৪৪অন্যদিকে ত্রিপুরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী ২৪ আসনের ফলাফল ঘোষণা হয়েছে এবং ২৪টিতে তিপড়া মথা এবং ৪ টিতে বিজেপি জয়লাভ করেছেন।