কোচবিহারে মোদির জনসভার আগে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
কোচবিহারে মোদির জনসভার আগে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার
কোচবিহারে মোদির জনসভার আগে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার
 
কলকাতা ঃ
 
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফরের আগের রাতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে আগে থেকেই হাই-অ্যালার্ট জারি ছিল। এর মধ্যেই শনিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধা এলাকায় নাকা চেকিং চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। শনিবার মালদহের মালতীপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে রহস্যজনক একটি ড্রোন উড়তে দেখা যায়, যা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করে।

এর আগে মালদহের কালিয়াচকে বিক্ষোভের সময় কয়েকজন বিচারককে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনাও আলোচনায় আসে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস, উদ্দেশ্য এবং সম্ভাব্য কোনো বড় পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।