অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে বালু-জল, ময়নাতদন্তে মিলল রাহুলের মৃত্যুর সূত্র

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে বালু-জল, ময়নাতদন্তে মিলল রাহুলের মৃত্যুর সূত্র
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে বালু-জল, ময়নাতদন্তে মিলল রাহুলের মৃত্যুর সূত্র
কলকাতা ঃ
 
টালিউড অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু ঘিরে শোকের মধ্যেই সামনে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের গুরুত্বপূর্ণ তথ্য। এতে ইঙ্গিত পাওয়া গেছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। সোমবার কলকাতায় সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য, যেখানে সহকর্মী, বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রোববার তালসারিতে একটি শুটিং চলাকালে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মরদেহ পাঠানো হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় ময়নাতদন্ত।

ময়নাতদন্তে আরও দেখা যায়, তাঁর ফুসফুস অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বালু ও পানি প্রবেশের ফলে ফুসফুসের ভেতরের বায়ুথলিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিজেন আদান-প্রদান বন্ধ হয়ে যায়, যা ডুবে মৃত্যুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

ময়নাতদন্তের সময় মর্গের সামনে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো দেখতে সেখানে জড়ো হন অসংখ্য ভক্ত। হাসপাতালের চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীদের মধ্যেও শোকের আবহ দেখা যায়।পরিবারের ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত পরিসরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। ছেলের হাতের অগ্নিসংযোগের মধ্য দিয়ে চিরবিদায় নেন এই অভিনেতা।