কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিষয়ক সভাপতি হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
ক্ষমতার কেন্দ্রেই কিম, ফের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট পদে নিয়োগ
ক্ষমতার কেন্দ্রেই কিম, ফের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট পদে নিয়োগ
 
উত্তর কোরিয়া ঃ
 
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও দেশটির রাষ্ট্রীয় বিষয়ক প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে এই পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিম জং উনের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা আরও জোরদার হলো।

রাষ্ট্রীয় বিষয়ক প্রেসিডেন্ট পদটি উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই পদে থেকেই দেশের সামরিক, রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করেন কিম জং উন।

বিশ্লেষকদের মতে, এই পুনর্নিয়োগ দেশটির বর্তমান নীতি ও ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকার ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনা ও কূটনৈতিক পরিস্থিতির মধ্যেও নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিতে চায় পিয়ংইয়ং।

এর আগে থেকেই কিম জং উন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ এই পুনর্নিয়োগের মাধ্যমে তার অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।