দূষণ শনাক্তকরণে গবেষণার সাফল্য, অসম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন উম্মে সোলায়েম আখন্দের
শিলচর
অসম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক উম্মে সোলায়েম আখন্দ সফলভাবে তাঁর পিএইচডি ভাইভা-ভোসে সম্পন্ন করেছেন এবং ২০২৬ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রির জন্য যোগ্যতা অর্জন করেছেন।
তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল “Electrochemical Detection of Some Priority Organic Pollutants Using Chemically Modified Electrodes”। গবেষণাটি অসম বিশ্ববিদ্যালয়, শিলচরের রসায়ন বিভাগে অধ্যাপক স্কে. জসিমউদ্দিনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
এই গবেষণায় রাসায়নিকভাবে পরিবর্তিত বিশেষ ইলেকট্রোড ব্যবহার করে গুরুত্বপূর্ণ জৈব দূষক শনাক্তকরণের নতুন দিক উন্মোচিত হয়েছে। গবেষণার ফলাফল বিশ্লেষণাত্মক রসায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনে দেওয়ার পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণ ও দূষণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
বিশেষত, ইলেক্ট্রোকেমিক্যাল সেন্সিং প্রযুক্তি এবং পরিবেশে বিদ্যমান দূষক পদার্থের সনাক্তকরণ ও বিশ্লেষণ সংক্রান্ত সমসাময়িক গবেষণায় এই কাজ নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে। গবেষণাটি পরিবেশ সুরক্ষা এবং আধুনিক রাসায়নিক গবেষণার ক্ষেত্রে ভবিষ্যতের আরও উন্নত অনুসন্ধানের পথ প্রশস্ত করবে বলেও বিশেষজ্ঞদের অভিমত।
উম্মে সোলায়েম আখন্দের এই উল্লেখযোগ্য একাডেমিক সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁর ভবিষ্যৎ গবেষণা, শিক্ষা ও পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন সহকর্মী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীরা।